প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম (ভিজিট : ১৯৯)

X
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর ধানের শীষ প্রতীক বিজয়ী করতে চলছে কর্মী-সমর্থকদের উৎসবমুখর প্রচারণা। বিভিন্ন স্থানে চলছে গণসংযোগ ও গণমিছিল।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন তালতলী ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ১নং ওয়ার্ড নির্বাচনী ক্যাম্প থেকে শুরু হয়ে তালতলী বাজার ও জয়নাতলীসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্বাচনী ক্যাম্পে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন তালতলী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আহ্বায়ক সদস্য মনোয়ার হোসেন মুসুল্লী, ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল বাতেন, মো. মোস্তফা, আব্দুর রহমান, আব্দুল জাব্বার, শাহজাহান চৌধুরী, শাহীন আলম মাস্টার, তালতলী ওয়ার্ড যুবদলের সভাপতি নাজির হোসেন মুসুল্লী ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।