প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম (ভিজিট : ১৮৪)

X
জামায়াতকে নির্বাচিত করলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বো কুমিল্লার ১০ আসনের নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে সোমবার বিকেলে নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, এ আসনের বিএনপির প্রার্থী ছিলো আব্দুল গফুর ভূঁইয়া তাকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে। এখন যে বিএনপির প্রার্থী তিনি আল্লাহ না করুক যদি বিজয়ী হন। তার ফলাফল আটকে যাবে আবার নির্বাচন হবে, কেন এত কষ্ট করে আবার ভোট দিবেন একবারে ঝামেলা শেষ করেন, আমি চৌদ্দগ্রামে নির্বাচিত হলে এয়াসিন আরাফাত নাঙ্গলকোট-লালমাই আসনে নির্বাচিত হলে আমরা দুজনে এ আসনের উন্নয়ন করবো।
এতে উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা ১০ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, এডভোকেট শাহজাহান, এনসিপির যুগ্ম মহাসচিব জয়নাল আবেদীন শিশির, জামায়াত নেতা ড.দেলোয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এয়াছিন মজুমদার ও জামায়াত নেতা আমিনুল হক মাওলা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।