আইএস হুমকি মোকাবিলায় সৌদিতে আন্তর্জাতিক জোটের বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস (দায়েশ) বিরোধী আন্তর্জাতিক জোটের রাজনৈতিক পরিচালকদের বৈঠক শুরু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের

2026-02-09T20:51:44+00:00
2026-02-09T20:51:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইএস হুমকি মোকাবিলায় সৌদিতে আন্তর্জাতিক জোটের বৈঠক শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ১১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি



যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস (দায়েশ) বিরোধী আন্তর্জাতিক জোটের রাজনৈতিক পরিচালকদের বৈঠক শুরু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক শুরু হয়েছে।

সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজির সভাপতিত্বে অনুষ্ঠিত একদিনের এ বৈঠকে জোটভুক্ত ৯০টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে সৌদি টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে।বৈঠকে উপস্থিত রয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানী এবং সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মূলত সিরিয়া ও ইরাকে আইএসের তৎপরতা–সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসী সংগঠনটির পক্ষ থেকে এখনো বিদ্যমান হুমকি মূল্যায়ন, স্লিপার সেলের মাধ্যমে পুনরুত্থান ঠেকানোর উপায় এবং নিরাপত্তা ও সামরিক সমন্বয় জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে একটি চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।রোববার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে অংশ নিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শাইবানী ও দেশটির গোয়েন্দা প্রধান হুসেইন আল-সালামা রিয়াদে পৌঁছান।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে সিরিয়া আনুষ্ঠানিকভাবে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দেয়। ২০১৪ সালে গঠিত এই জোট সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে যদিও আগে দামেস্ক এই জোটের সদস্য ছিল না।

২০২৪ সালের শেষদিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন সিরীয় প্রশাসন দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি জোরদারে কাজ করছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy