আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না: সালাম পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন- আল্লাহ তাআলা

2026-02-09T21:25:29+00:00
2026-02-09T21:25:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না: সালাম পিন্টু
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩৬৪)
X

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন- আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সাধারণ মানুষের উপরে নির্যাতনের কারণে আজ শেখ হাসিনা অন্য দেশে পলাতক। 

তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল এবং গণতন্ত্র ধ্বংস হয়েছিল। সমস্ত দল বন্ধ করে বাকশাল করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাভার গ্রহণের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। তিনি আরো বলেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং ধানের শীষে ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত  করবে ইনশাআল্লাহ।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম। 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, জমিয়াতুল উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম রিপন প্রমুখ। 

এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy