মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে নির্বচনী গণমিছিল

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বচনী গণমিছিল অনুষ্ঠিত

2026-02-09T21:31:59+00:00
2026-02-09T21:31:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে নির্বচনী গণমিছিল
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ৬৬)
X

নওগাঁর মান্দায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং সাধারণ জনগণের মাঝে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দিতেই এ গণমিছিলের আয়োজন করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি জোতবাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। গণমিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণমিছিল চলাকালে নেতাকর্মীরা “ভোট দিব কিসে? ধানের শীষে”, “লাগারে লাগা, ধান লাগা”, “গণতন্ত্র মুক্তি পাক”, “নিরপেক্ষ নির্বাচন চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় অংশগ্রহণকারীরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

গণমিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জন করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ডাঃ ইকরামুল বারী টিপু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। মান্দার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি সংসদে শক্ত ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

গণমিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy