কালিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

কালিয়া( নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ওবায়দুল্লাহর পক্ষে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে একটি নির্বাচনী

2026-02-10T10:39:09+00:00
2026-02-10T10:39:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
কালিয়া( নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ৫৭)
X

নড়াইল-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ওবায়দুল্লাহর পক্ষে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিনে সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি কালিয়া উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, দেশব্যাপী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা ছবেদ মণ্ডল, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy