প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম আপডেট: ১০.০২.২০২৬ ৩:১৮ পিএম (ভিজিট : ২৪৯)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। এরই ধারা বাহিকতায় গাজীপুর মহানগরীর ৩৭নং ওয়ার্ডের বড়বাড়ি, গাছারোড,পাড়া মহল্লায় বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, মহানগর কর্মজীবী দলের সহ সভাপতি, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ শাহীনের নেতৃত্বে আয়োজিত এই প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার ৩৭ নং ওয়ার্ড এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে এই গণসংযোগ চালানো হয়েছে। প্রচারণা চলাকালীন নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। নেতা কর্মীদের স্লোগান ও অঙ্গীকার
প্রচারণায় নেতাকর্মীদের কণ্ঠে শোনা যায়- 'ধানের শীষে ভোট দিবো, মিলেমিশে দেশ গড়বো'। এই স্লোগানকে সামনে রেখে ঐক্য বদ্ধভাবে প্রচার কাজ পরিচালনা করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পথসভায় ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাজু আহম্মেদ শাহীন বলেন: দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এম মনজুরুল করিম রনিকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। আমরা সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।"
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে কোনো ভয়ভীতিকে পরোয়া না করে সবাইকে কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।
গণ সংযোগে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুল ইসলাম মমিন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মজিবুর রহমান, ৩৭ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মির্জা শফিকুল ইসলাম শফিক, গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ রাব্বানী, শাহরিয়ার মাহিম সহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের শত শত কর্মী উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলেন।একতা: 'ধানের শীষে ভোট দিবো, মিলেমিশে দেশ গড়বো'-এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্রচার। গণসংযোগ: বড়বাড়ি,গাছা রোডের অলিগলি ও প্রধান সড়কে লিফলেট বিতরণ ও পথসভা। জনসমর্থন: সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এম মনজুরুল করিম রনিকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে সবাইকে কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।