প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ এএম (ভিজিট : ১৫৮)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ধর্মীয় ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।
চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এটি প্রথম দীর্ঘ ছুটি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি এ বছরের পঞ্চম ছুটি।
এদিকে নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগের দিন ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জন্য এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা একদিকে ভোটগ্রহণ উপলক্ষে সার্বিক প্রস্তুতির সুযোগ পাবে, অন্যদিকে দীর্ঘ সময়ের পড়াশোনার পর কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগও মিলবে।