প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল

2026-02-10T12:00:37+00:00
2026-02-10T12:00:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ৯৬)
X

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, “তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।”

৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদকে উদ্ধারের পর তার স্ত্রী ও সন্তানরা হাসপাতাল নিয়ে গিয়েছিলেন।

মরদেহের ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি বলেন, “ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy