হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নতুন নেতৃত্বে রোখসানা-প্রিতু

হাবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ (এসডিসিএইচ)-এর ২০২৬ সালের নতুন

2026-02-10T12:17:45+00:00
2026-02-10T12:17:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নতুন নেতৃত্বে রোখসানা-প্রিতু
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ৩৪)
X

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ (এসডিসিএইচ)-এর ২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এবার প্রথমবারের মতো নারী শিক্ষার্থীরা নেতৃত্বে আসছেন।  

নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী রোখসানা আফরোজ সভাপতি এবং মার্কেটিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নুজহাত নাওয়াল প্রিতু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ক্লাবের উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা এ কমিটির অনুমোদন দেন।  

দায়িত্ব গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে সভাপতি রোখসানা আফরোজ বলেন, "আমি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি চাই SDCH কে শিক্ষার্থীদের জন্য আরও শক্তিশালী স্কিল-বিল্ডিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে কাজ করতে চাই, যেন তারা আত্মবিশ্বাসী ও যোগ্য হয়ে উঠতে পারে।"  

সাধারণ সম্পাদক নুজহাত নাওয়াল প্রিতু বলেন,  "স্কিল ডেভেলপমেন্ট ক্লাব সবসময় নেতৃত্ব ও দক্ষতার সমন্বয়ে বিশ্বাস করে। প্রথমবার নারী নেতৃত্বে এই কমিটির অংশ হতে পারা আমার জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, নতুন কমিটি আরও গতিশীলভাবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এবং ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"  

উল্লেখ্য, পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং, লিডারশিপ, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ক্লাবটি নিয়মিত আয়োজন করে থাকে পাবলিক স্পিকিং কনটেস্ট, সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা এবং বহুমাত্রিক সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতা। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংগঠনটি।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy