পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের পক্ষে বিশাল নির্বাচনী জনসমাবেশ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রোকানার পুর্বধলায় বিএনপির প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হেলিপ্যাড

2026-02-10T12:17:43+00:00
2026-02-10T12:17:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের পক্ষে বিশাল নির্বাচনী জনসমাবেশ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ৩০৩)
X

নেত্রোকানার পুর্বধলায় বিএনপির প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হেলিপ্যাড মাঠে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬১, নেত্রকোনা-৫ (পুর্বধলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব  বাবুল আলম তালুকদার। সঞ্চালনায় ছিলেন  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবাযক হাবিবুর রহমান ফকির।  

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন “আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত  হতে পারি, তাহলে উপজেলার প্রতিটি মানুষকে আমার বুকের মধ্যে জায়গা দেবো।” তিনি আরো বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে আপনারা আমার পাশে ছিলেন, আজও আছেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন একটি মহল প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে, এসব  গুজবে কান না দিয়ে ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। 

বিএনপি’র শেষ নির্বাচনী জনসভায যোগদিতে সকাল থেকেই উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিপুল পরিমান নেতাকর্মী মিছিল সহকারে আসতে  থাকেন। নির্ধারিত সময়ের আগেই পুরো সমাবেশস্থল কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। পরে সমাবেশ স্থলে জায়গা না পেয়ে নেতা কর্মীদের রাস্তা ও আশে পাশে অবস্থান নিতে দেখা গেছে।  এসময় পুরো সমাবেশ স্থল  জনসমুদ্রে পরিণত হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. শারমিন সুলতানা, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্য সচিব, সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা ১২ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের বিজয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy