প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৩:৫৫ পিএম (ভিজিট : ৩০৫)

X
হাটহাজারীর প্রচুর বেকার যুবককে চাকরী দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। মীর হেলাল নির্বাচিত হলে সে ধারা অব্যাহত থাকবে। আমার রক্তে যেমন হারাম নাই ছেলের শরীরেও হারাম ডুকবেনা। চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শেষ প্রচারণার বিশাল জনসভায় মীর হেলালের পিতা সাবেক মন্ত্রী ও বিএনপি'র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মীর মোহাম্মদ নাছির উদ্দীন এ কথা বলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজের ভাগ্য সুপ্রসন্ন করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নির্মম নির্যাতন সয়ে আমরা দেশেই ছিলাম পালিয়ে যাইনি। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। নির্বাচন বানচাল করতে, ভোটারদের ভোট দেয়া থেকে বিরত রাখতে অনেক অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। তিনি কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের প্রতি আগামী ১২ ফেব্রুয়ারী নির্ভয়ে উৎসব মুখর পরিবেশে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
হাটহাজারী বাসস্ট্যন্ডে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে জনগণের উদ্দেশ্যে প্রার্থী মীর হেলাল বলেন, দীর্ঘদিন হাটহাজারী বায়েজিদ এলাকার পথে-প্রান্তরে, আনাচে-কানাচে ঘুরে ঘুরে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিন, এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমার। শহীদ জিয়া ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারলে হাটহাজারীরও ব্যাপক উন্নয়ন হবে। কারণ ধানের শীষের সাথে বাংলাদেশের উন্নয়ন ভাগ্য জড়িত। তিনি বলেন, বিগত ১৭ বছর জীবনের মায়া ত্যাগ করে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের সংগ্রাম করেছি। এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, গত চার দশক ধরে আমার পরিবার হাটহাজারী-বায়েজিদ এলাকার মানুষের খেদমত করে আসছে। ধানের শীষে ভোট দিলে পাঁচ বছর পর নিশ্চয়ই মাথা উঁচু করেই আপনাদের কাছ যাব। তিনি ১২ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন করতে প্রশাসনের প্রতি পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
তিনি এসসয় আরো বলেন, এসময় উপস্থিত জনতা মীর হেলালকে দু-হাত তুলে সমর্থন জানান। উপজেলা বিএনপি'র সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভার সদস্য সচিব অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলার আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌরসভার আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, উপজেলা জমিয়তে উলামা’র সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান সিকদার, গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শোয়েব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক দলের উত্তর জেলা সদস্য সচিব আকবর আলি, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ।