চাটখিলে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাইফুল্লাহর বিশাল জনসভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত

2026-02-10T13:00:07+00:00
2026-02-10T13:14:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাইফুল্লাহর বিশাল জনসভা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ১:১৪ পিএম  (ভিজিট : ২০৩)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহর সমর্থনে সোমবার বিকেলে চাটখিলে বিশাল এক নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেল যেতেই চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ বলেন,“চাটখিল ও সোনাইমুড়ীর মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের আমানত রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে ইনসাফ কায়েমের জন্য ১১ দলীয় জোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি চাটখিল পৌরসভার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলো প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগানে শহর প্রকম্পিত হয়ে ওঠে। স্থানীয় সচেতন মহল নির্বাচনী এই শো-ডাউনকে জোটের শক্তির মহড়া হিসেবে দেখছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দীন, ডাকসু কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির, বিজয় একাত্তর হল জিএস রাফিদ হাসান সাফওয়ান এবং চাটখিল পৌর জামায়াত আমীর মাওলানা আক্তার হোসেন।

বক্তারা উল্লেখ করেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ডাকসু নেতাদের অংশগ্রহণ প্রমাণ করে যে, এবারের নির্বাচনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy