নানিয়ারচরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি নানিয়ারচরে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও

2026-02-10T13:20:48+00:00
2026-02-10T13:29:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানিয়ারচরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ১:২৯ পিএম  (ভিজিট : ১৬২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি নানিয়ারচরে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একটি প্রস্তুতিমূলক সমাবেশ আয়োজন করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা হল মিলায়নাতনে অনুষ্ঠিত সমাবেশে জানানো হয়, নানিয়ারচর উপজেলার ১৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোট ১৮২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং রিজার্ভ ফোর্স প্রয়োজনে প্রস্তুত থাকবে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী এবং প্রশিক্ষক মো. আদিল উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের সহায়তা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখা তাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য। দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখতে হবে এবং কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই। প্রতি কেন্দ্রে দুইজন অস্রধারী সেকশন কমান্ডার থাকবেন, যেখানে একজন সর্বদা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি মোবাইল, ফেসবুক ও টিকটকে ভোটকেন্দ্রের ছবি পোস্ট করে অপপ্রচার রোধের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনকালীন সময়ে নানিয়ারচরে আনসার ও ভিডিপি সদস্যরা পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সমাবেশের মাধ্যমে ভোটার নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রক্রিয়া আরও দৃঢ় হবে বলে উল্লেখ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy