চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২ পিস্তল ও গোলাবারুদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ

2026-02-10T15:00:57+00:00
2026-02-10T15:00:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২ পিস্তল ও গোলাবারুদ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

মঙ্গলবার  (১০ ফেব্রুয়ারি) ভোরে মাসুদপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা করতে পারবে না। বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং সীমান্তে সতর্কতা জোরদার থাকবে।

দেশব্যাপী বিজিবি সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ৩৪টি বিদেশি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার সেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গানপাউডার ও অন্যান্য ৫৪টি অস্ত্র জব্দ করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নও ১ জন আসামিসহ ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও ৯.৩ কেজি বিস্ফোরক জব্দ করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy