‘ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, ওখানেও

2026-02-10T15:52:40+00:00
2026-02-10T15:52:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৬৮)
X

নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি, এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বৃহত্তর ফরিদপুর জেলার পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন আইনশৃঙ্খলার ব্যাপারে একটু মতবিনিময় সভা করলাম। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানে আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটা কেন্দ্রেই সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে কেন্দ্রের সুরক্ষার ব্যবস্থাও হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি আমি দেখলাম, এখানকার পরিস্থিতি খুবই ভালো।

তিনি বলেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নাই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে সফর করে দেখলাম, এই এলাকার আইনশৃঙ্খলা ভালো। আইনশৃঙ্খলায় আপনারা ফাস্ট হয়েছেন। এইবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন না, আইনশৃঙ্খলা বাহিনী এত ছিল।

তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওরকম আল্লাহ দিলে এখন কোন ধরনের সমস্যা হয়নি। আমরা আশা করব, যে সামনেও হবে না। আপনাদের সবারই এজন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে।

জাহাঙ্গীর আলম বলেন, আরেকটা জিনিস হলো, আপনারা দেখছেন যে এবার অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী, স্পেশালি সশস্ত্র বাহিনী, এরা ভোটকেন্দ্রের প্রাঙ্গণে যেতে পারত না। এবার আমাদের সিনিয়র সচিব কিন্তু একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিটি ভোট প্রাঙ্গণে তারা যাবেন। এইসব প্রস্তুতিগুলো নিয়েই কিন্তু এখানে আলাপ করলাম আজকে। সবকিছু তো ডিসক্লোজ করে দেয়া যাবে না।




  বিষয়:   নির্বাচন  স্বরাষ্ট্র উপদেষ্ট  ভোট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy