ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার দোকান

2026-02-10T18:23:11+00:00
2026-02-10T18:23:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ১১৯)
নিহত সুসেন চন্দ্র সরকার
X

নিহত সুসেন চন্দ্র সরকার

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত সুসেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক ছিলেন।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছেলে সুজন সরকার বলেন, ‘আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করতেন তিনি। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুসেন চন্দ্র সরকারকে হত্যা করে দোকানের শাটার বন্ধ করে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy