মির্জাপুরে ভোটারদের আশ্বস্ত করতে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনায় যৌথবাহিনী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ভোটারদের আশ্বস্ত করতে ‘ডমিনেশন পেট্রোল’পরিচালনা করেছে যৌথবাহিনী।এতে অংশ নেয় সেনাবাহিনী,

2026-02-10T18:34:01+00:00
2026-02-10T18:34:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে ভোটারদের আশ্বস্ত করতে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনায় যৌথবাহিনী
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ভোটারদের আশ্বস্ত করতে ‘ডমিনেশন পেট্রোল’পরিচালনা করেছে যৌথবাহিনী।এতে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, পুলিশ ও র‌্যাবের গাড়িবহর।

সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড,চরপাড়া,পাকুল্যা,জামুর্কী,মির্জাপুর বাইপাস,দেওহাটা,ধেরুয়া,গোড়াই এলাকা প্রদক্ষিণ করে এসব বাহিনী।এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে তাদের নিরাপত্তা নিশ্চিতের বার্তা।

মির্জাপুর সেনা ক্যাম্পের কমাÐার মেজর হাফিজ আল জূহেব জানান,দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে পেট্রোলিং শুরু হয়। বাহিনীগুলোর গাড়িগুলো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ভোটারদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান,আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন,নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি।

এসময় সহকারী পুলিশ সুপার(মির্জাপুর সার্কেল)মো.আদনান মুস্তাফিজ,মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী,র‌্যাব সিপিসি-১৪'র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ অংশগ্রহণকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy