ফাঁসির দৃশ্যের টিকটক করতে গিয়ে প্রাণ গেল তরুণীর!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশের বান্দা জেলায় সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নেশায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রিলের জন্য ফাঁসির দৃশ্যের অভিনয় করতে

2026-02-10T18:02:26+00:00
2026-02-10T18:02:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাঁসির দৃশ্যের টিকটক করতে গিয়ে প্রাণ গেল তরুণীর!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ১১৭)
X

উত্তরপ্রদেশের বান্দা জেলায় সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নেশায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রিলের জন্য ফাঁসির দৃশ্যের অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছেন ২৭ বছর বয়সী মোহিনী। 

এ ঘটনা সোশ্যাল মিডিয়া আসক্তি ও রিল তৈরির প্রতিযোগিতামূলক প্রবণতার ভয়াবহ পরিণতির আরেক উদাহরণ হয়ে উঠেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বান্দা জেলার বাসিন্দা মোহিনী তার বাড়ির ভেতরে মোবাইল ফোনে রিল তোলার জন্য একটি দৃশ্য সাজিয়েছিলেন। তিনি গলায় ফাঁসের মতো দড়ি বেঁধে একটি টুলের ওপর দাঁড়ান। ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়। টুল থেকে পা পিছলে যাওয়া না ভারসাম্য হারানোর ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয়। যাই হোক না কেন, দড়িটি গলায় চেপে বসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসে তার চার বছর বয়সী কন্যা যখন ঘরে ঢোকে। মাকে ফাঁসিতে ঝুলতে দেখে শিশুটি চিৎকার করে ওঠে। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দৃশ্য দেখে হতবাক হয়ে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ নামিয়ে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। রিল তোলার সময় অভিনয়ের দৃশ্য সত্যিকারের মৃত্যুতে রূপ নেয়। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy