
X
খুলনার ৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। ভোটের দিন প্রার্থীরা মূলত নিজের ভোট কেন্দ্রে ভোট দেবেন, কেউ কেউ অন্য আসনের ভোটার হওয়ায় নির্বাচনী এলাকায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের সাথে কথা বলে এ তথ্য জানাগেছে।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা)
● বিএনপি: আমীর এজাজ খান⇢ সকাল ৭:৩০, বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
● জামায়াত: কৃষ্ণ নন্দী⇢ খুলনা-৫ আসনের ভোটার, সকাল ৭:৩০, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা)
● বিএনপি: নজরুল ইসলাম মঞ্জু ⇢সকাল ৭:৩০-৮:০০, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
● জামায়াত: এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল⇢সকাল ৭:৩০, মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা)
● বিএনপি: রকিবুল ইসলাম বকুল⇢ খালিশপুর ন্যাশনাল স্কুল।
● জামায়াত: মোহাম্মদ মাহফুজুর রহমান ⇢সকাল ৮:০০, দৌলতপুর থানাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া)
● বিএনপি: এস কে আজিজুল বারী হেলাল⇢ সকাল ৭:৩০, রূপসা উপজেলার আইচগাতীর সবুরুনন্নেছা মহিলা কলেজ।
● খেলাফত মজলিসের প্রার্থী: মো. সাখাওয়াত হোসাইন⇢সকাল ৮:০০, রূপসার কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)
● জামায়াত: মিয়া গোলাম পরওয়ার ⇢ সকাল ৭:৩০, খানজাহান আলীর শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
● বিএনপি হেভিওয়েট প্রার্থী: আলী আসগার লবি⇢ খুলনা-২ আসনের ভোটার, ভোট দিয়ে নির্বাচনী এলাকায় যাবেন।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)
● জামায়াত: মো. আবুল কালাম আজাদ⇢ সকাল ৭:৩০, কয়রা উপজেলার গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
● বিএনপি: মনিরুল হাসান বাপ্পী ⇢ খুলনা-৪ আসনের ভোটার, নির্বাচনী এলাকার দূরত্বের কারণে এবার ভোট দিতে পারবেন।
এইভাবে প্রতিটি আসনে প্রার্থীরা ভোট কেন্দ্রে উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্বাচনী এলাকায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।