তাহাজ্জুদ পড়ে কেন্দ্র পাহারার আহ্বান খুলনা মহানগর বিএনপির

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচনকে শুধুমাত্র ভোটের দিন হিসেবে নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ দিন হিসেবে ঘোষণা করেছে খুলনা মহানগর

2026-02-11T11:48:01+00:00
2026-02-11T15:57:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাহাজ্জুদ পড়ে কেন্দ্র পাহারার আহ্বান খুলনা মহানগর বিএনপির
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ১১.০২.২০২৬ ৩:৫৭ পিএম  (ভিজিট : ৬২)
X

জাতীয় সংসদ নির্বাচনকে শুধুমাত্র ভোটের দিন হিসেবে নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ দিন হিসেবে ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ‘দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, আইনের শাসন ও জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে। নির্বাচনই ঠিক করবে বাংলাদেশ কোন পথে যাবে।’

নেতৃবৃন্দ ভোটকে কেবল অধিকার নয়, এক দায়িত্ব হিসেবে অভিহিত করে বলেন, ‘ভোটের দিন প্রয়োজনে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে সকলকে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোট গ্রহণ ও গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন ভোটের ফলাফল প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোট প্রদান শেষে রেজাল্ট স্লিপ সংগ্রহ করে বাড়ি ফিরতে হবে।’

তারা আরও উল্লেখ করেন, ‘নির্বাচনকে ঘিরে নানা অপকৌশল ও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এগুলো রুখতে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন যে, জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy