গভীর রাতে শীতার্তদের পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত ও অসহায় পরিবারের

2026-02-11T12:31:28+00:00
2026-02-11T12:31:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গভীর রাতে শীতার্তদের পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ১৫৮)
X

রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত ও অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিনি অন্তত ২০ থেকে ৩০টি পরিবারের বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে কম্বল পৌঁছে দেন।

শীতবস্ত্র পাওয়া বাক্কার নামের এক ব্যক্তি বলেন, রাতে ঘরের মানুষ শীতে কাঁপে, ঠিকমতো ঘুমাতে পারে না। আগে তো কম্বল চেয়েও পাওয়া যেত না। আজ দেখি এসিল্যান্ড স্যার নিজেই আমার বাসায় কম্বল নিয়ে এসেছেন। মনটা খুশিতে ভরে গেল।

রোজিনা নামের আরেক গৃহিণী বলেন, আমাদের ঘরে একটাই কম্বল ছিল, ওটাও পুরনো। নতুন কিনব সেই টাকাও থাকে না। আজ এসিল্যান্ড স্যার নিজে এসে কম্বল দিয়ে গেলেন। আমরা এমন মানুষই সবসময় চেয়েছি।

শিবু দাশ বলেন, নির্বাচন নিয়ে খুব চাপ থাকলেও, যখন দেখি কেউ শীতে কাঁপছে, তখন মনে হয় আমার দায়িত্ব শুধু অফিসের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মানুষের কষ্ট দেখলে নিজের ক্লান্তি, নিজের ব্যস্ততা সব ভুলে যাই। অন্তত এই কয়েকটি পরিবার যেন উষ্ণতায় ঘুমাতে পারে, এটাই আমার সন্তুষ্টি।

তিনি আরও বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। মানুষের জন্য সামান্য সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ। আজ তাদের চোখে উষ্ণতা আর মুখে হাসি দেখলাম, তখন মনে হলো আমরা সত্যিই তাদের পাশে আছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy