সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র

2026-02-11T12:58:17+00:00
2026-02-11T12:58:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ৬৩)
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন
X

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন


টাঙ্গাইলের সখীপুরে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ফজলুল হক বাচ্চু এ অভিযোগ করেন।

মঙ্গলবার বিকেলে (১০ ফেব্রুয়ারি) তিনি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো : আবদুল্লাহ আল রনীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, সরকারি দায়িত্বে থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন গত ২২ জানুয়ারি থেকে টাঙ্গাইল–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে আসছেন। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার হতেয়া উত্তরপাড়া এলাকায় আবদুর রশিদের বাড়িতে আয়োজিত ওরস মাহফিলে মাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান তিনি। যা নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অভিযোগে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'আমি কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি। অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।'

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো : আবদুল্লাহ আল রনী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy