প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম (ভিজিট : ১২৭)

X
নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত¡াবধানে উপজেলাগুলোতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ¯ট্যাম্পসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা।
বুধবার সকালে নরসিংদী উপজেলা পরিষদ চত্বরে সদর আসনের ১৪২ টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। এসময় তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচন সামগ্রী তোলে দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কায্যালয় সূত্রে জানা যায় , সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, আনসার ও র্যাবের সদস্যরা। কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। নির্বাচনী সামগ্রী গ্রহণ শেষে কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা হচ্ছে। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের মাঝে দায়িত্ব পালনে সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহŸান জানানো হয়।
জেলার ৫টি আসনে মোট ৬৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বলছে, ভোটাররা যেন নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।##