পোরশার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম প্রেরণ চলছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় ৩৯টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম। বুধবার দুপুরে প্রিজাইডিং অফিঢসার ও সহকারি প্রিজাইডিং

2026-02-11T13:38:28+00:00
2026-02-11T13:44:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম প্রেরণ চলছে
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ১:৪৪ পিএম  (ভিজিট : ১০৪)
ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানো হচ্ছে।
X

ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

নওগাঁর পোরশায় ৩৯টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম। বুধবার দুপুরে প্রিজাইডিং অফিঢসার ও সহকারি প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সরঞ্জাম তুলে দেওয়া হয়। 

নওগাঁ-১ আসনের অংশ এই উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ২১৩টি কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসময় নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, থানা অফিসার ইনচজার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ আনসার-ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও বাক্্র, সিল, ভোটার তালিকাসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন। 

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং ভোটাররা যেন নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম। 

এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম ৩৯টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণ ও আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ ব্রিফিং দেন এবং হ্যান্ড মাইক বিতরণ করেন






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy