মুদি দোকানের সামনে মিলল বোমা তৈরির সরঞ্জাম

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে ৬টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা

2026-02-11T15:45:33+00:00
2026-02-11T15:45:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুদি দোকানের সামনে মিলল বোমা তৈরির সরঞ্জাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১২৬)
X

নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে ৬টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকানের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে মুদি দোকানের সামনে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‌্যাব সদস্যরা। পরে র‌্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি কাঁচের বোতল থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। 

খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করেন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy