ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ অপরাজিতা চা

অনলাইন ডেস্ক

ফিচার

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধঅপরাজিতা চা হতে পারে সহজ ও কার্যকর একটি অভ্যাস। প্রাকৃতিক উপায়ে তৈরি এই ভেষজ

2026-02-11T16:41:43+00:00
2026-02-11T16:41:43+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ অপরাজিতা চা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৪২)
X

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ অপরাজিতা চা হতে পারে সহজ ও কার্যকর একটি অভ্যাস। প্রাকৃতিক উপায়ে তৈরি এই ভেষজ চা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে ও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে।

সবচেয়ে ভালো দিক হলো এই চা তৈরি করা মোটেও জটিল নয়। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ আর অল্প সময়েই তৈরি করা যায় অপরাজিতা চা। সঠিক নিয়মে বানালে এর গুণাগুণ বজায় থাকে এবং স্বাদও হয় উপভোগ্য। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই তৈরি করবেন অপরাজিতা চা।

উপকরণ:
শুকনো অপরাজিতা ফুল ৫–৬টি
পানি ১ কাপ
মধু বা লেবুর রস (চাইলে দিতে পারেন)

যেভাবে তৈরি করবেন:
প্রথমেই পানি ফুটিয়ে নিন। এরপর ফুটন্ত পানিতে অপরাজিতা ফুল দিয়ে ৫–৭ মিনিট ঢেকে রাখুন। পানি নীলচে রঙ ধারণ করলে ছেঁকে নিন। স্বাদমতো মধু বা কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন।

সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে অপরাজিতা চা পান করা সবচেয়ে উপকারী। তবে দিনে এক কাপই যথেষ্ট। অতিরিক্ত পান না করাই ভালো। যদিও অপরাজিতা চা প্রাকৃতিক, তবুও পান করার আগে সর্তক থাকবেন গর্ভবতী নারী, নিয়মিত ওষুধ গ্রহণকারীরা, দীর্ঘমেয়াদি কোনো রোগে আক্রান্ত ব্যক্তিরা। আর এই চা পান শুরু করার আগে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।






Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy