নির্বাচনকে কেন্দ্র করে লাঠি-ইটপাটকেল মজুদের দায়ে একজনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী বালিয়াকান্দিতে নির্বাচনে অবৈধ প্রভাব ও লাঠি ইটপাটকেল মজুদের দায়ে একজনকে জেল জরিমানা দিয়েছে মোবাইল কোর্ট।বুধবার ( ১১

2026-02-11T17:57:34+00:00
2026-02-11T17:57:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনকে কেন্দ্র করে লাঠি-ইটপাটকেল মজুদের দায়ে একজনের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৬৩)
X

রাজবাড়ী বালিয়াকান্দিতে নির্বাচনে অবৈধ প্রভাব ও লাঠি ইটপাটকেল মজুদের দায়ে একজনকে জেল জরিমানা দিয়েছে মোবাইল কোর্ট।

বুধবার ( ১১ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন। এসময় বিলধামু গ্রামের  হিলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে জেল এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন বলেন, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ রাখা হয়েছে বলে খবর পেয়ে সেনাবাহিনী নারুয়া বাজারের ভাই ভাই স্টোরে তল্লাশি চালিয়ে  ৫৪টি লাঠি, ৫টি ইট-পাটকেল ভর্তি ব্যাগ জব্দ করে।

পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় হিলাল উদ্দিনকে ১০দিন জেল ও ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতা করেন বালিয়াকান্দি আর্মি ক্যাম্প, কমান্ডার মেজর রুবাইয়াত এর নেতৃত্বে সেনা সদস্যদের একটি দল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy