সাতক্ষীরায় ভুয়া গোয়েন্দা আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এসময় ককটেল ও গুলি উদ্ধার হয়েছে।আটক ভুয়া গোয়েন্দার নাম

2026-02-11T18:41:43+00:00
2026-02-11T18:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ভুয়া গোয়েন্দা আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩৮)
X

সাতক্ষীরায় এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এসময় ককটেল ও গুলি উদ্ধার হয়েছে।

আটক ভুয়া গোয়েন্দার নাম মোঃ আবু মুসা (৩৫) । তিনি সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা (০১৯১১-০৫৮৭৭৩) মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমন্বয়ক মোঃ নাজমুল হোসাইন রনিকে জানান, আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে ককটেল ও গুলি আছে। বিষয়টি নাজমুল হোসেন রনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন। এরপর সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়দানকারী মোঃ আবু মুসাকে আটক করা হয়। 

তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারই (মুসা) দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দুটোর দিকে আলিপুরের একটি বাঁশ বাগান থেকে ৫টি ককটেল ও ৫টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয় দানকারী আবু মুসা ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy