আক্কেলপুরে ৩৬ কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি

2026-02-11T18:45:54+00:00
2026-02-11T18:45:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আক্কেলপুরে ৩৬ কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১০২)
X

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকেই উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার র্নিবাচনী বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম বুঝে নিচ্ছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পুলিশ, আনসার সদস্যরাও সরঞ্জাম পরিবহনে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক ও কেন্দ্রসংলগ্ন এলাকায় পুলিশ সদস্যদের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির সাবেক সচিব আব্দুল বারী এবং জামায়াতের প্রার্থী রাশেদুল আলম সবুজ। দুই প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৩১৩ জন, নারী ভোটার ৬৩ হাজার ৪৮১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy