ঝালকাঠিতে ২৩৭টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির দুটি আসনের ২৩৭টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আনসার-ভিডিপির সদস্যদের পাঠানো হচ্ছে।বুধবার সকাল থেকে

2026-02-11T18:49:32+00:00
2026-02-11T18:53:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ২৩৭টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৬:৫৩ পিএম  (ভিজিট : ১৫৯)
X

ঝালকাঠির দুটি আসনের ২৩৭টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আনসার-ভিডিপির সদস্যদের পাঠানো হচ্ছে।


বুধবার সকাল থেকে জেলার ৪টি উপজেলা পরিষদ থেকে একযোগে এসব সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকরতাসহ নির্বাচনে দায়িত্বরতরা বুঝিয়ে দেয় প্রিজাইডিং অফিসারদের কাছে। 


সরঞ্জামের মধ্যে রয়েছে সাধারণ নির্বাচন এবং গণভোটের ব্যালট, অমোচনিয় কালি, সিল-প্যাডসহ ৪৬ ধরনের মালামাল। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। গণভোট ও সাধারণ ভোটের ব্যালট সহ সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে।



উল্লেখ্য, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি এবং সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৪৭টি। ঝালকাঠির দুটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন দলীয়, জোটবদ্ধ এবং স্বতন্ত্র হয়ে এক জন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।



 এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬জন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy