প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম (ভিজিট : ৭০)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে আইন -শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৩৬ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি।
আজ বুধবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলায় আনুষ্ঠানিক ভাবে এসব সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ,উপজেলা নির্বাচন অফিসার মো. সাদ্দাম হোসেন।
এবিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন জানান, বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার ৩৬ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।
এছাড়াও তিনি আরও জানান জেলার দক্ষিণের চারটি উপজেলা নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসনটি গঠিত। জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের মোট ভোটার (পোষ্টাল ব্যতীত) ৫৫৩২১১ জন। এর মধ্যে পুরুষ ২,৭৪৭৫৮,নারী২৭৮৪৪০ও হিজড়া ভোটার ১৩জন।এর মধ্য ঘোড়াঘাট উপজেলায় (পোষ্টাল ব্যতীত) মোট ভোটার সংখ্যা ১১১৩০৩ জন, নারী ৫৬৩১৫ পুরুষ ভোটার ৫৪৯৮৮ জন।