সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্যারিস্টার নাজমুল আলম সবুজের

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–১ (সংসদীয় আসন–২১৫) এ স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (শিমুল) এর পক্ষে এক

2026-02-11T19:50:04+00:00
2026-02-11T19:50:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্যারিস্টার নাজমুল আলম সবুজের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৮৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–১ (সংসদীয় আসন–২১৫) এ স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (শিমুল) এর পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রার্থীর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এমন আশা প্রকাশ করেন। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মিথ্যা প্রচার, গুজব বা হুমকির ভয়ে যেন কেউ প্রভাবিত না হন এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার নাজমুল বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করতে এবং পেশাদারিত্ব ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখতে। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, তার বড় ভাই আশ্রাফুল আলম শিমুল এবারের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পারায় রাজনৈতিকভাবে তাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তারপরও নির্বাচন কমিশনের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে এবং তাদের পক্ষ থেকে কোনো ধরনের বিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে নানা কিছু উদ্ধার করা হয়েছে—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার কাছে অনেক কিছু পাওয়া গিয়েছে—এ ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”

একটি প্রকাশিত সংবাদের সমালোচনা করে তিনি আরও বলেন, “উক্ত সংবাদের তথ্য সত্য হলে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পারতাম না।”

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যারিস্টার নাজমুল আলম সবুজ।

উল্লেখ্য এবারের গোপালগঞ্জ -০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল  আলম শিমুল কারাবন্দী থেকে নির্বাচন করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy