বৈষম্যবিরোধী ১২ নেতার বিএনপিতে যোগদান!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।বুধবার দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী

2026-02-11T19:58:36+00:00
2026-02-11T20:07:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী ১২ নেতার বিএনপিতে যোগদান!
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:০৭ পিএম  (ভিজিট : ৪৩১)
X

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। 

বুধবার দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন- বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহবায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবল, আবু সাঈদ, সুমন হোসেন, খাদিজা খাতুন। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার ধানের শীষের  প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়। 

অনুষ্ঠানে পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। 

যোগদানকারী সদস্যরা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তরুণদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy