শরীয়তপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটের প্রস্তুতি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

2026-02-11T20:35:48+00:00
2026-02-11T20:37:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শরীয়তপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটের প্রস্তুতি
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:৩৭ পিএম  (ভিজিট : ৬২)
X

শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলায় মোট ৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩ হাজার ২৬০ জন এবং নারী ভোটার ৭০ হাজার ১৯৯ জন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৬টি কেন্দ্রে ৬টি করে এবং ১৯টি কেন্দ্রে ৩টি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ৫৭২ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত রয়েছেন। ঝুঁকিপূর্ণ ১৪টি কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং অন্যান্য কেন্দ্রে ১ জন করে পুলিশ দায়িত্ব পালন করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর টিম নির্বাচনের দিন মাঠে কাজ করবে। সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে।”

এদিকে সাধারণ ভোটাররা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy