নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম

2026-02-12T10:17:42+00:00
2026-02-12T10:17:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ এএম   (ভিজিট : ১৩১)
X

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাড়িপাল্লা প্রতীকের বিজয় হবে বলে তিনি আশাবাদী।

এদিকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন অনিয়ম ও উত্তেজনার খবর পাওয়া গেছে। উত্তর পোমরা হাইস্কুল কেন্দ্রে ভোটার স্লিপে ধানের শীষ প্রতীক থাকার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সৈয়দবাড়ি এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া নিশ্চিন্তাপুরসহ কয়েকটি কেন্দ্রে ভোটার স্লিপের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের অমিল থাকায় ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy