নিজ কেন্দ্রে ভোট দিলেন পাবনা-৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার পাঁচটি আসনে উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে পাবনা পৌর সদরের পুরান

2026-02-12T11:26:04+00:00
2026-02-12T11:26:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজ কেন্দ্রে ভোট দিলেন পাবনা-৫ আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ১১১)
X

পাবনার পাঁচটি আসনে উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে পাবনা পৌর সদরের পুরান কুঠিপাড়া সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন পাবনা-৫ আসনের বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “যারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, ভোটের মাধ্যমেই তাদের জবাব দিতে হবে। সাধারণ মানুষ সুষ্ঠু পরিবেশে নির্বিঘ্নে ভোট দিয়ে যে রায় দেবে, সেটাই আমরা মেনে নেব।”

এদিকে পাবনার অন্যান্য আসনেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy