ভোটার শূন্য পূর্ব কোদালা প্রাথমিক বিদ্যালয়
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম (ভিজিট : ১৪০)

X
রাঙ্গুনিয়া উপজেলার ১২নং কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা আবু তাহের সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। সকাল ১০টা ৫৫ মিনিটে কেন্দ্রটি একদম খালি, কোনো ভোটার উপস্থিতি নেই।
জানা গেছে, হেভিওয়েট তিন প্রার্থীর কোনো নেতা-কর্মী বা ভোটাররা কেন্দ্রের বাইরে উপস্থিত হননি। কেন্দ্রের আশেপাশে থাকা স্থানীয়রা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।