ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পত্নীতলায় ভোট প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নওগাঁ-২ আসনের সাবেক এমপি এবং কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান তার ভোটাধিকার প্রয়োগ করেন।
অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সকালেই নিজ এলাকায় কুলফৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
উল্লেখ্য, নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩৭৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। আসনটি ২টি উপজেলা (পত্নীতলা ও ধামইরহাট), ২টি পৌরসভা, ১৭টি ইউনিয়ন ও ১৭১টি ওয়ার্ডের আওতাভুক্ত।