ফুলবাড়ীতে ১১টার মধ্যে ২০ শতাংশ ভোট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা

2026-02-12T16:28:12+00:00
2026-02-12T16:28:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে ১১টার মধ্যে ২০ শতাংশ ভোট
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৩৯)
X

দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ১১টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে এমন চিত্র দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া চারটি বিজিবি টহল দল, আটটি পুলিশ টহল দল, র‌্যাব ও স্ট্রাইকিং পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্র ও আশপাশের এলাকায় টহল জোরদার রেখেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান আশা প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy