ফরিদপুর-১ আসনের ভোটকেন্দ্রের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে একটি ভোটকেন্দ্রের পাশের মাংসের দোকান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।বুধবার

2026-02-12T16:31:32+00:00
2026-02-12T16:31:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুর-১ আসনের ভোটকেন্দ্রের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৩৪)
X

ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে একটি ভোটকেন্দ্রের পাশের মাংসের দোকান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, উদ্ধার করা বস্তুটি বোমা নয়; তবে এটি বোমা সদৃশ ছিল। বস্তুটির সঙ্গে ব্যাটারি ও তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এটি সেখানে রেখে গেছে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy