টঙ্গীতে কেন্দ্রে কম ভোটার, ফটকে সমর্থকদের ভিড়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেলেও কেন্দ্রের প্রধান ফটকের সামনে প্রার্থীদের সমর্থকদের ভিড়

2026-02-12T16:50:19+00:00
2026-02-12T16:50:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে কেন্দ্রে কম ভোটার, ফটকে সমর্থকদের ভিড়
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৪৪)
X

গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেলেও কেন্দ্রের প্রধান ফটকের সামনে প্রার্থীদের সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোর সামনে দলীয় ব্যাজ গলায় ঝুলিয়ে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার বর্ণমালা দত্তপাড়া এলাকার টঙ্গী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকক্ষে ভোটারদের উপস্থিতি কম। ভেতরে দীর্ঘ লাইন বা উল্লেখযোগ্য ভিড় চোখে পড়েনি। তবে কেন্দ্রের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা ছোট ছোট দলে জটলা করে দাঁড়িয়ে ছিলেন।

শুধু এ কেন্দ্রেই নয়, টঙ্গীর এরশাদ নগর এলাকার টিডিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, রওশন এরশাদ প্রাথমিক বিদ্যালয়, জাগরণী উচ্চ বিদ্যালয়, পাইলট স্কুল ও শফিউদ্দিন একাডেমিসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।

কেন্দ্র এলাকার আশপাশে সমর্থকদের কেউ কেউ ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, আবার কেউ পরিস্থিতি পর্যবেক্ষণে অবস্থান নিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, ভেতরে ভোটার কম থাকলেও বাইরে সমর্থকদের উপস্থিতি ছিল বেশি।

বিভিন্ন কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর জোট-সমর্থিত শাপলা প্রতীকের প্রার্থীর সমর্থকদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল বলেও কয়েকজন ভোটার জানিয়েছেন।

টঙ্গী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, “কেন্দ্রের ৪০০ গজের ভেতরে অপ্রয়োজনীয়ভাবে অবস্থান করার সুযোগ নেই। কেউ নিয়ম ভঙ্গের চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এখন পর্যন্ত টঙ্গীর কোনো কেন্দ্র থেকে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy