আক্কেলপুরে ৪ ঘণ্টায় পড়েছে ৩৭.৯৩% ভোট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে।

2026-02-12T17:01:32+00:00
2026-02-12T17:01:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আক্কেলপুরে ৪ ঘণ্টায় পড়েছে ৩৭.৯৩% ভোট
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৬২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৯৩ শতাংশ, মোট ভোট পড়েছে ৪২,৪২৫।

উপজেলা নির্বাচন অফিস জানায়, আক্কেলপুরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯৫। ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভোটকেন্দ্রে পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা, পুলিশ, র‍্যাব ও বিজিবি প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “এখন পর্যন্ত ভোটগ্রহণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে। আমরা আশা করছি, দিনশেষে সকল কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে।”

জয়পুরহাট-২ আসনে বিএনপির আব্দুল বারী ও জামায়াতে ইসলামী প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy