ফরিদপুরে ভোটকেন্দ্রে টাকা বিতরণের অভিযোগে বিএনপি পোলিং এজেন্টকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোটকক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব

2026-02-12T17:06:55+00:00
2026-02-12T17:06:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ভোটকেন্দ্রে টাকা বিতরণের অভিযোগে বিএনপি পোলিং এজেন্টকে জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৩৮)
X

ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোটকক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ধানের শীষের পোলিং এজেন্ট তানজির ইসলামকে জরিমানা করা হয়েছে। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ আদেশ প্রদান করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩ এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন।

প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগ অনুযায়ী, কেন্দ্রটিতে তানজির ইসলাম ভোটারদের নির্ধারিত প্রতীকে ভোট দিতে প্ররোচিত করার জন্য টাকা বিতরণ করছিলেন। বিষয়টি নির্বাচনী আইন-২০২৫ এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাচনী আইন ১৯৭২ এর ৯১(বি)(২) ধারার মোতাবেক জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা আরও জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে প্রশাসন দ্রুত কেন্দ্রে গিয়ে ব্যবস্থা নিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy