শেরপুরে ব্যালট ছিনতাই করায় একজনকে ৩ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাই করা হয়েছে।

2026-02-12T17:41:37+00:00
2026-02-12T17:41:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে ব্যালট ছিনতাই করায় একজনকে ৩ বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৩৩)
X

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট উদ্ধার করা হলেও, একটি জাতীয় সংসদ ও একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। তাদের মধ্যে মাসুদ নামে একজনকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছিল, হঠাৎ কেন্দ্রের ভেতর প্রবেশ করে ব্যালট বই নিয়ে যায়। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

শেরপুরের তিনটি আসনের মধ্যে শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত থাকলেও, শেরপুর-১ ও শেরপুর-২ আসনে ভোট শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy