প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৫:৫৭ পিএম (ভিজিট : ৫৪)

X
ভোটকেন্দ্রে এসেছেন ৮০ বছরের গেদা খন্দকার
জড়তা জড়ানো কন্ঠ আর বয়সের ভাড়ে নুইয়ে পড়েছে শরীর। কারো সহযোগিতা ছাড়া উঠে দাড়াতে না পারলেও চোখ মুখে ঠাসা উৎফুল্লতা। তাই শারিরীক জটিলতাকে তুচ্ছ করেই ভ্যানে চড়ে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন গেদা খন্দকার (৮০)।
চলমান ত্রয়োদশ নিবর্বাচনে সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে এমনই এক দৃশ্য দেখা যায় ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের আসনা ভোটকেন্দ্রে।
ভোট দিতে আসা বৃদ্ধ গেদা খন্দকার উপজেলার সাড়া ইউনিয়নের আড়ামবাড়ী এলাকার বাসিন্দা।
জানতা চাইলে জড়ানো কন্ঠে বাংলাদেশ বুলেটিনকে বলেন, একা একা চলতে কষ্ট হলেও ভোট দিতে এসেছি। কারন দেশ গঠনের এই দ্বায়িত্ব আমরা সঠিক ভাবে পালন করতেই কষ্ট মেনেও ভোট কেন্দ্রে এসেছি।
আসনা ভোটকেন্দ্রের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ঈমান আলী জানান, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪০৫০ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ কেন্দ্রে এ পর্যন্ত ভোট গ্রহন হয়েছে ২৩ শতাংশ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব কিছু স্বাভাবিক রয়েছে