রাউজানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম ৬ নির্বাচনী এলাকা রাউজান আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। উপজেলাব ৯৫টি কেন্দ্রে নবীণ প্রবীণ সকল

2026-02-12T19:34:56+00:00
2026-02-12T19:34:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাউজানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১২৫)
X

চট্টগ্রাম ৬ নির্বাচনী এলাকা রাউজান আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। উপজেলাব ৯৫টি কেন্দ্রে নবীণ প্রবীণ সকল বয়সী নারী পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে। 

এই আসনের ভোটার সংখ্যা  ৩ লক্ষ ৩৬ হাজার ২১ জন। প্রার্থী রয়েছে চারজন। তাদের মধ্যে বিএনপির ধানের শীষে  গিয়াস উদ্দিন চৌধুরী  সকাল সাড়ে সাতটায় গহিরা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। 

এই আসনের জামায়েত ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী শাহজাহান মঞ্জু ভোট দেন ৮-২০ মিনিটে নিজ ভোট কেন্দ্র গহিরা ইউনুচ সুফিয়া উচ্চ বিদ্যালয়ে। ইসলামী ফ্রন্ট এর মোমবাতির প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরী ভোট দিয়েছেন কদলপুর আইডিয়াল স্কুলে।  গণসংহতি আন্দোলনের মাথাল প্রতিকের প্রার্থী নাছির উদ্দিন তালুকদার ভোট দেন গশ্চি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।  

ভোটের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রমুখি হয় ভোটারগণ। প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরে  দেখা যায় লাইনে দাঁড়ানো নারী পুরুষের ভিড়। তবে বারোটার পর থেকে কেন্দ্রে আস্তে আস্তে ভোটার সংখ্যা কমতে থাকে। 

প্রার্থীদের মধ্যে নাছির উদ্দিন তালুকদার অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দিয়েছে তার প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা।  রাউজান পৌরসভার নয় নম্বার ওয়াডের মহিলা মাদরাসা কেন্দ্রের আশে পাশে অবস্থানে থাকা  উৎসুক লোকজনের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ধানের শীষের কতিপয় উগ্র কর্মীর হাতে প্রতিপক্ষ প্রার্থীর কয়েকজন নাজেহাল হতে দেখেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy