ভোটকেন্দ্রে কন্যা সন্তান জন্ম দিলেন নারী ভোটার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে এসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন (৩৫) নামে এক নারী ভোটার।বর্তমানে মা ও

2026-02-12T20:31:16+00:00
2026-02-12T20:31:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোটকেন্দ্রে কন্যা সন্তান জন্ম দিলেন নারী ভোটার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ১০১)
X

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে এসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন (৩৫) নামে এক নারী ভোটার। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আম্বিয়া খাতুন বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া খাতুন ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। পরে ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ তীব্র প্রসববেদনা শুরু হয়। এ সময় উপস্থিত ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

খবরটি ছড়িয়ে পড়লে কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ময়নুল হক জানান, সকালে কেন্দ্রটিতে দীর্ঘ লাইন ছিল। আম্বিয়া খাতুন ভোট প্রদান করেন। ভোটকক্ষ থেকে বের হওয়ার পরই তার প্রসববেদনা শুরু হলে নারী ভোটাররা তাকে দ্রুত পাশের বাড়িতে নিয়ে যান। সেখানেই তিনি কন্যা সন্তানের জন্ম দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy