প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম (ভিজিট : ২৩৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর) আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোটে জয়লাভ করেন, তার প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী আইনুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান, ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোটে। বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোটে জয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি প্রার্থী এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোটে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।
সিরাজগঞ্জের ঘোষিত বেসরকারি ফলাফলে পাঁচটিতে বিএনপি ও একটিতে জামায়াতের জয় নিশ্চিত হয়েছে।