ভোলা-২ আসনে জয়ী ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম (ভিজিট : ২৫৭)

X
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) সংসদীয় আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মো. হাফিজ ইব্রাহিম।
মো. হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১১৯০৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম পেয়েছেন ৯৩৭০৩ ভোট। ২৫ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী। মো. হাফিজ ইব্রাহিম ২০০১ সালে আওয়ামী লীগের বর্ষিয়াণ নেতা তোফায়েল আহমেদকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র ১৩৮টি, ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হজার ২৮৪। গড়ে ৫৬ দশমিক ০৪ উপর ভোটার তাঁদের ভোটাধিকার প্রযোগ করেছেন।